আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১০:৫৯ পিএম
ইসরায়েলের ভাবী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থী দল লিকুদ পার্টি ঘোষণা করেছে যে জিউইশ পাওয়ার নামে একটি কট্টর ডানপন্থী দলের সঙ্গে তারা জোট সরকার গঠনের লক্ষ্যে প্রথম চুক্তি সই করেছে।
এই চুক্তিটি যদিও নতুন সরকারের কাঠামো কী হবে সে সম্পর্কে চূড়ান্ত কোনো ধারণা দেয় না, কিন্তু এর মাধ্যমেই জিউইশ পাওয়ার পার্টির নেতা ইতামার বেন-গাভির ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং নিরাপত্তা মন্ত্রিসভায় একটি আসন পেতে যাচ্ছেন। বেন-গাভির মূলত ফিলিস্তিনবিরোধী নেতা হিসেবে পরিচিত।
এই চুক্তির আওতায়, বেন-গাভির অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বর্ডার গার্ড পুলিশকে পরিচালনা করবেন এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর অবস্থা নিষ্পত্তি করার ক্ষমতা দিয়ে ওই মন্ত্রণালয়কে তার দলের হাতে ছেড়ে দেওয়া হবে।
গত ১লা নভেম্বর নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিলো ইসরায়েলের রাজনীতিতে চরম ডানপন্থীদের উত্থান।
সূত্র : বিবিসি
এমইউ