আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা একটি গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন।
শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। খবর এনডিটিভির।
রামগড়ের সাব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, তিন নারীসহ ১৩ জন গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন।
এ সময় সামনের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এটি আছড়ে পড়ে। নিহতদের সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল তার বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার অনিল কুমার পিটিআইকে বলেছেন, দুর্ঘটনাটি ঘটে রাত ২টার সময়। গাড়িতে ১৪ জন ছিলেন। রাত আড়াইটার দিকে সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়।
যারমধ্যে ১৩ জনকে আনার সাথে সাথে মৃত ঘোষণা করা হয়। একজন গুরুতর আহত হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
-এমএমএস