Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে তামিলনাড়ু

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম

ভারতের তামিলনাড়ু রাজ্যে পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে রাজ্য সরকার। সন্তান জন্মের আগে বা জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে এ ছুটি নিতে পারবেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ সুবিধা চালুর ঘোষণা দেন।

সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের জন্মের ১৫ দিন আগে অথবা জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এ ছুটি নিতে পারবেন। সন্তান লালন-পালনে বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে’

পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারি কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আবেদন জানানো হয়েছিল। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে নতুন এ ছুটির ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার।

তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। 

সূত্র: এনডিটিভি