Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ এএম

দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ মিসরে জ্বালানিবাহী একটি ট্যাংকারে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির গিজা প্রদেশে গভর্নরেটের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন মিসরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে টানেল ১০-এর ওপর দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এতে আশপাশের কয়েকটি যানবাহনও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, বেসরকারিভাবে পরিচালিত ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং বিস্ফোরিত হয়।

উদ্ধারকাজে সহায়তার জন্য মিসরের রেড ক্রিসেন্ট ও জরুরি সেবাদানকারী দল মোতায়েন করে। তারা সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্সকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।

এএইচ