Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে আরেকটি মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ড্রোনটি নামানো হয়েছে। কাতার-ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি। 

আইআরজিসির বিবৃতিতের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজে মোট ৫৮টি অত্যাধনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এমকিউ-৯ ড্রোনটি আটকে দিয়ে ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-৯ ড্রোন হলো মার্কিন সমরাস্ত্র নির্মাণ কোম্পানি জেনারেল অ্যাটমিকস নির্মিত একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার ও চালকবিহীন সামরিক আকাশযান (ইউএভি)। এটির পুরো নাম জেনারেল অ্যাটমিক্স এমকিউ-৯ রিপার ড্রোন।

নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় দক্ষতার জন্য এই ড্রোন মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের বেশ গুরুত্বপূর্ণ সম্পদ।

-এমএমএস