Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরাক সীমান্তে ইরানি বাস উল্টে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

ইরাক সীমান্তের কাছে ইরানের পূর্বাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।

ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে আব্দানান এবং দেহলোরানের মধ্যেবর্তী স্থানে ওই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা একটি গ্যাস পরিশোধনাগারের কর্মী ছিলেন। 

কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটি তদন্ত করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় এক কর্মকর্তা ইরনাকে বলেছেন, গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে যাওয়ার পর, দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ইরানের সড়ক অবকাঠামো বেশ খারাপ। গত বছরের মার্চ থেকে এ বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দেশটিতে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

-এমএমএস