Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভারতে এক্সপ্রেস লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

ভারতে বুধবার (১১ নভেম্বর) সাতসকালে দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। আসামের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন যাত্রীরা।

জানা গেছে, বুধবার গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। এই এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল মঙ্গলবার সকালে। 

মিজোরামের সাইরাঙে পৌঁছোনোর কথা ছিল বুধবার বিকেলে। তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রথমে এক্সপ্রেসের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। সেই অভিঘাতে পরের পাঁচটি কামরা বুধবার হয়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, আহতদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, উদ্ধারকাজ চলছে খুব ধীরগতিতে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, এক্সপ্রেস ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় কোনও সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

তবে কুয়াশার কারণে এই ঘটনা ঘটেছে কি-না, খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান, খবর পাওয়ামাত্রই রেল কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওয়না দেন। 

উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

-এমএমএস