Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এফ-১৬ আধুনিকায়নে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সহায়তা, ক্ষুব্ধ ভারত

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। 

ওয়াশিংটনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভারত। দেশটির অভিযোগ, ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালালেও পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অনুমোদিত এই প্যাকেজে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের দিকনির্ণয়, যোগাযোগ ও প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকায়নের বিষয় রয়েছে। তবে এতে সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র বা সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত নেই।

বিশ্লেষকদের মতে, এসব যুদ্ধবিমানের সক্ষমতা বাড়লে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিদ্যমান পারমাণবিক হামলার সক্ষমতা পরোক্ষভাবে আরও কার্যকর হতে পারে।

s-china

এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। গত মাসের শেষ দিকে ফিলিপাইনের সেবুতে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে পেন্টাগনপ্রধান পিট হেগসেথের সঙ্গে আলোচনায় তিনি পাকিস্তানের এফ-১৬ কর্মসূচি নিয়ে উদ্বেগ তুলে ধরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

-এমএমএস