আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম
প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস।
আটলান্টার সাবেক এই মেয়র তার প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। খবর আল জাজিরার।
জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করেছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বোটমসের এই জয়ে বড় ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন।
আগাম ভোটাভুটির সময় থেকেই তারা বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেন। নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রতিপক্ষদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে।
রিপাবলিকানরা প্রচার চালানোর চেষ্টা করেছিল যে, কেইশা যখন আটলান্টার মেয়র ছিলেন, তখন শহরটিতে অপরাধ অনেক বেড়ে গিয়েছিল এবং পরিস্থিতির অবনতি হয়েছিল।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে একটি বড় বাজে জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশলটি বহু পুরোনো।
বোটমসের এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার ডেমোক্র্যাটরা কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের পদে মনোনয়ন দিল।
এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস রিপাবলিকান প্রার্থী কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।
সংবিধিবদ্ধ মেয়াদের সীমা শেষ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প।
-এমএমএস