Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুদ্ধ চলুক, এটাই ইরানের ‘স্বপ্ন’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকুক, এটাই ইরানের ‘স্বপ্ন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর ক্যারোলাইনার গ্রিনভিলে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ শেষ হলেই তেলের দাম পাথরের মতো ধসে পড়বে।’

তেলের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য তেলের দাম বেড়ে যাওয়া খুবই সামান্য একটি মূল্য।’

উত্তর ক্যারোলাইনার গ্রিনভিলে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
উত্তর ক্যারোলাইনার গ্রিনভিলে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তিনি আরও জানান, পাকিস্তান ও কাতারের মাধ্যমে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা।

এমআর