Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটার দিকে এ শব্দ শোনা যায়। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ঘটনা, তা স্পষ্ট নয়।

এর আগে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।

এ হামলার পর রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সানার অন্য কয়েকটি স্থানেও হামলার ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টার মধ্যে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিমানবন্দরে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরব ছাড়াও বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান