আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক কেন্দ্রের প্লাকা এলাকায় গ্যাস লিকেজের কারণে আকস্মাৎ বিস্ফোরণে ভবন ধসে গিয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ বিস্ফোরণের ঘটে। প্লাকা এথেন্সের অন্যতম পর্যটনকেন্দ্রিক এলাকা, যা অ্যাক্রোপলিসসহ বিভিন্ন দর্শনীয় স্থানের খুব কাছে।
নিহত ছয়জনের মধ্যে চারজন মার্কিন পর্যটক, একজন ব্রিটিশ নাগরিক এবং একজন গ্রিক নাগরিক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিক নাগরিক দুজন একই ভবনে বসবাসকারী এক বয়স্ক দম্পতি ছিলেন।
বিস্ফোরণের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থলের ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এমন বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকেলেই ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এথেন্সের মেয়র হারিস দুকাস ঘটনাটিকে ‘অবিশ্বাস্য বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
রয়টার্স স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার এথেন্স বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটে ওই চার মার্কিন পর্যটক না ওঠায় তাদের নিখোঁজ হিসেবে শনাক্ত করা হয়।
বিস্ফোরণের তীব্রতায় তিনতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে সড়কজুড়ে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে ছিটকে পড়া ধ্বংসাবশেষে আশপাশের সড়কে কয়েকজন আহত হন। নিরাপত্তা জনিত কারণে আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধারকাজে খননযন্ত্র ও তাপ শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালান।
বিস্ফোরণটি এথেন্সের অ্যাক্রোপলিস ও টেম্পল অব অলিম্পিয়ান জিউস এই দুই গুরুত্বপূর্ণ পর্যটনস্থলের মাঝামাঝি একটি সরু সড়কে ঘটেছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, এথেন্সে একটি সন্দেহভাজন বিস্ফোরণের বিষয়ে আমরা অবগত এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।
সূত্র: বিবিসি
এফএ