Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইমরান খানের বোন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার (২০ সেপ্টেম্বর) তার গ্রেফতারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।
 
ইমরানের দল— পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেফতার করা হলো।

রয়টার্স লিখেছে, গ্রেফতারের বিষয়ে তারা পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি।

প্রায় তিন বছর ধরে কারাবান্দি আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান।

পাকিস্তানে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ২০২৩ সালে গ্রেফতার হন তিনি। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি পরোয়ানা ভিত্তিতে তাকে গ্রেফতার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।

এআরএম