Dhaka Mail Logo

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম

চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (২৫ আগস্ট) ভোরে লেবাননের তায়র জেলার মাজদাল জাউন শহরে এই হামলা চালানো হয়। খবর আনাদোলু এজেন্সির। খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে চালানো এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি।

এর আগে, গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এর ফলে ২০২৪ সালের নভেম্বর থেকে চলা যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

পরে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি সাক্ষরিত হয়। 

চুক্তি অনুযায়ী, ইসরায়েল ধীরে ধীরে লেবাননের দখল করা এলাকা থেকে সেনা সরিয়ে নেবে। একই সময়ে ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার কথা রয়েছে।

এআরএম