Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

ঢাকা মেইল ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৭ এএম

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে।

সিবিএস নিউজের এক প্রতিবেদন বলছে, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সবশেষ তথ্যানুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে পূর্ব ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ওই ভূমিকম্পের রেশ না কাটতেই সন্ধ্যায় দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভোরের ভূমিকম্পে অসংখ্য ভবন ও অন্যান্য অবকাঠামো ভেঙে পড়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে দেশটির প্রশাসন জানিয়েছে।

Indonesia_earthquake
পূর্ব ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। ছবি- অন্তরা

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে ধসে পড়া ভবনে উদ্ধার তৎপরতা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো বলেন, ‘উদ্ধারকারীরা ৪৭টি মরদেহ উদ্ধার করেছেন।’

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধানের তথ্যানুযায়ী, উদ্ধারকৃতদের বেশিরভাগই সিক্কা, মানাগ্গারাই এবং পূর্ব মানাগ্গারাইয়ের মানুষ।

এছাড়া ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এএম