Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এটাই ইরানের জন্য শেষ সুযোগ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম

একটি ‘ভালো চুক্তিতে’ পৌছানোর জন্য এটাই ইরানের জন্য শেষ সুযোগ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প।  

ট্রাম্প বলেন, ইরানের অনুরোধেই আলোচনা চলছে। এই আলোচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বিশেষভাবে কাতারের সমর্থন রয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশও এ বিষয়ে যোগাযোগ করেছে।

তিনি বলেন, আমরা এখনই ইরানের সঙ্গে আলোচনা করছি। এটি ইরানের অনুরোধে হচ্ছে এবং সৌদি আরব, ইউএই ও বিশেষ করে কাতারের সমর্থন রয়েছে। আরও অনেক দেশ যোগাযোগ করেছে। কিন্তু যদি সমঝোতা না হয়, তাহলে একটি ভালো চুক্তিতে সই করার জন্য এটিই তাদের শেষ সুযোগ।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান ফি আরোপ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তা হতে দেবে না।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। আমি ইরানকে কোনো ধরনের ফি আদায় করতে দেব না।

ট্রাম্প আরও বলেন, যদি কেউ কোনো ফি আদায় করে, তাহলে সেটি আমরা করবো। কারণ পুরো পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।

এআরএম