আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান ও দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন কারণে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই বিশাল সমাগমে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য মরদেহ দাফনের জন্য তেহরানের প্রধান কবরস্থানে ইতোমধ্যে অতিরিক্ত হাজার খানেক নতুন কবর প্রস্তুত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) এ আয়োজন ঘিরে এক গোপন ইরান সরকারের একটি গোপন চিঠির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক একটি গোপন চিঠি সংবাদমাধ্যমটির কাছে পাঠিয়েছেন। চিঠিটি ইরানের রেডক্রস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, খামেনির সাত দিনব্যাপী রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিপুল জনসমাগমের কারণে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কাজ করতে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়েছে। পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর প্রস্তুত করা হয়েছে।
তেহরান পৌরসভার এক কর্মী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নতুন করে প্রস্তুত করা কবরগুলো বাস্তবেই রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছেন, এত বড় আয়োজনে তিন হাজারের বেশি মৃত্যু হলেও ঠিক আছে। তীব্র গরমে এত মানুষ জড়ো হবেন, কেউ জানেন না আসলে কী হবে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার ৪ মাস পর খামেনির এই জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৪ জুলাই) ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং এর চারপাশের এলাকায় লাখ লাখ মানুষের ঢল নেমেছে।
তেহরানে বড় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে কোমে। সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। ইরাকের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে আনা হবে এবং আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হবে।
সূত্র: ওয়েল্ট
এমএইচআর