Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার শক্তিশালী ভূমিকম্পের কারণ ব্যাখ্যায় যা জানাল ইউএসজিএস

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২৬, ১০:৪২ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি বলছে, ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সীমানার কাছে অগভীর স্তরে ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’ অনুভূমিকভাবে সরে যাওয়ায় এই ভূমিকম্পগুলো হয়েছে।

স্ট্রাইক-স্লিপ ফল্টিং বলতে বোঝায়, দুটি প্লেটের মাঝের ফাটল বা ফল্ট বরাবর অনুভূমিকভাবে সরে যাওয়া। এই সরে যাওয়া দ্রুত ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়।

Venezuela-3মার্কিন ভূতাত্ত্বিক সংস্থাটি আরও জানায়, ভূমিকম্প দুটির পেছনে জটিল ভূগর্ভস্থ ভাঙন প্রক্রিয়া কাজ করে থাকতে পারে এবং আরও আফটারশকের আশঙ্কা রয়েছে।

ভেনেজুয়েলা এমন একটি ভূকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান-এই দুটি টেকটোনিক প্লেটের মিলন ঘটেছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পগুলোকে সাধারণত মানচিত্রে একটি নির্দিষ্ট বিন্দু হিসেবে দেখানো হলেও এ ধরনের বড় ভূমিকম্প আসলে একটি বৃহত্তর ফল্ট অঞ্চলে সৃষ্ট স্খলনের ফল।

Venezuela-11সংস্থাটি আরও বলেছে, আজকের দুটি ভূমিকম্প সম্ভবত একটি জটিল ভূগর্ভস্থ ভাঙন ও পারস্পরিক প্রভাবের প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত ২০টি আফটারশক অনুভূত হয়েছে। আরও আফটারশকের আশঙ্কা রয়েছে। কিছু আফটারশক তীব্র কম্পন সৃষ্টি করতে পারে বলেও ইউএসজিএস সতর্ক করেছে।

এমআর