আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১১:১৯ এএম
ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় স্ত্রীকে তালাক দিয়ে তার শাশুড়িকে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে দুজনের সম্মতিতে তারা আদালতে গিয়ে বিয়ে করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আদালতে মালাবদল শেষে বিয়ের নথিপত্র হাতে দাঁড়িয়ে আছেন। এ সময় তারা তাদের সম্পর্ক মেনে নেওয়ার আহ্বান জানান।
জানা গেছে, ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টের পর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা।
তবে ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়ের হয়নি বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমআই