আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ০৪:০০ পিএম
পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন তিনি।
সোমবার সকাল ১১টায় কলকাতার লোকভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনজন এবং প্রতিমন্ত্রী রয়েছেন বাকি ১৯ জন। এতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
জানা গেছে, যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তাদের মধ্যে যেমন রয়েছেন তাপস রায়ের মতো প্রবীণ রাজনীতিবিদ, তেমনই আছেন দুজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ সাংবাদিক ও লেখক স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তি, তেমনই আছেন গৃহ-পরিচারিকা থেকে রাজনীতিতে আসা কলিতা মাজিও।
১. দীপক বর্মন (ফালাকাটা)
২. তাপস রায় (মানিকতলা)
৩. ড. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
৪. মনোজ কুমার ওঁরাও (কুমারগ্রাম)
৫. অর্জুন সিং (নোয়াপাড়া)
৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
৭. স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
৮. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
৯. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
১০. অজয় পোদ্দার (কুলটি)
১১. শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
১২. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
১৩. অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ)
১৪. ড. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
১৫. মালতী রাভা রায় (তুফানগঞ্জ)
১৬. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
১৭. জুয়েল মুর্মু (হবিবপুর)
১৮. হরেকৃষ্ণ বেরা (তমলুক)
১৯. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)
২০. অশোক দিন্দা (ময়না)
২১. নাদিয়ার চাঁদ বাউড়ি (পারা)
২২. বিশাল লামা (কালচিনি)
২৩. শান্তনু প্রামাণিক (ভগবানপুর)
২৪. মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
২৫. উমেশ রায় (হাওড়া উত্তর)
২৬. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)
২৭. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
২৮. ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
২৯. দিবাকর ঘরামি (সোনামুখী)
৩০. অমিয় কিস্কু (নয়াগ্রাম)
৩১. কলিতা মাজি (আউশগ্রাম)
৩২. গার্গী দাস ঘোষ (কান্দি)
৩৩. বিরাজ বিশ্বাস (করণদিঘি)
৩৪. দীপঙ্কর জানা (কাকদ্বীপ)
৩৫. সুমনা সরকার (বলাগড়)
তবে কে কোন দফতরের দায়িত্বে থাকছেন সে বিষয়ে এখনো জানানো হয়নি।
এরআগে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে মাত্র পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। এর মধ্যে ছিলেন- অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। তৃণমূল বিজয়ী হয় ৮০টি আসনে। এর ফলে ১৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান হয়েছে।
সূত্র: আনন্দবাজার
এমএইচআর