Dhaka Mail Logo

ইসলাম / আন্তর্জাতিক

ইন্দোনেশীয় হাজিদের কোরবানির পশুর মাংস যাবে ফিলিস্তিনে

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০২৬, ০১:২৪ পিএম

এ বছর ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস যাবে নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে। 

ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দিতে সৌদি সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।

হজে কোরবানির মাংসের ব্যবস্থাপনার দায়িত্বে আছে সৌদির ‘আদাহি প্রজেক্ট’। তাদের কাছেও এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশীয় মন্ত্রী।

প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্দেশে এ ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন।

-এমএমএস