আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৬, ০৯:২২ পিএম
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশ ও জাতির অধিকারের বিষয়ে কোনো আপস করবে না ইরান। শনিবার (২৩ মে) তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মাশাল আসিম মুনিরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। এসময় ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
শনিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করে পাকিস্তানি সেনাপ্রধান।
বৈঠকে ফিল্ড মার্শাল মুনিরকে কড়া বার্তা দিয়ে গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি হওয়ার পর তারা তাদের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোকার মতো’ যদি নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত নেন তাহলে তার পরিণতি হবে আগের বারের চেয়েও ‘বিধ্বংসী এবং তীক্ত’। ।
এরআগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মাশাল আসিম মুনির।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার তেহরানে পৌঁছানোর পর মধ্যরাত আরাঘচির সঙ্গে বৈঠক করেন মুনির, যা গভীর রাতে পর্যন্ত চলে। পরে শনিবার সকালেও তারা ইরানের প্রস্তাব নিয়ে দ্বিতীয় একটি বৈঠক করেন। তবে এখনো কোনো সুরাহা হয়নি।
এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন।
ট্রাম্প জানান, সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।' মূলত সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন।
অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত সম্পর্কিত ঘটনাবলি নিয়ে আলোচনা করতে ট্রাম্প শুক্রবার সকালে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের ডেকেছিলেন।
আরও কয়েকটি সূত্র জানিয়েছে, বৈঠকের পরই যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যর ছুটি বাতিল করা হয়েছে, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা।
শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ‘ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের’ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল ধরনের বেসামরিক বিমান চলাচলের অনুমতি স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। তবে সেই বিমানবন্দরগুলোতেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ দিনের আলোতে ফ্লাইট চলাচলের সময় সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়াও বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।
সূত্র: ডন
এমএইআর