আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ০৭:৫৮ পিএম
ইতালির রাজধানী রোমে এক ভাষণে নিজেকে চা ওয়ালা হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২০ মে) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তমোদি বলেন, ‘আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। তাই এক দিন আগেই একজন চা বিক্রেতা আজ আপনাদের মাঝে এসেছেন।’
মূলত দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং তার তৃণমূল স্তর থেকে উঠে আসার বিষয়টি তুলে ধরতে এই প্রসঙ্গটি ব্যবহার করেন মোদি। তার এ বক্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং তারা করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
এসময় তিনি ভারতের চায়ের প্রশংসা করে মোদি বলেন, ‘ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিস্তৃত, তেমনি এর শক্তিও অনেক বড়’।
গত ১৫ মে শুরু হওয়া পাঁচ দেশের সফরের অংশ হিসেবে মোদি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেন।
উল্লেখ্য, মোদি যখন ছোট ছিলেন তখন তিনি গুজরাটের এক রেলস্টেশনে চা বিক্রি করতেন। এরপর উগ্রপন্থি হিন্দু সংগঠন আরএসএসের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে আসেন। যদিও মোদির সমর্থকেরা প্রায়শই এই ‘চা ওয়ালা’ পরিচয়কে তার সাধারণ জীবনযাত্রার এক অনুপ্রেরণামূলক প্রতীক হিসেবে দেখেন। তবে তার এই পরিচয়টি ভারতে প্রায়ই অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় এবং বিরোধী দলের নেতারা নিয়মিতভাবে মোদিকে চা ওয়ালা আখ্যা দিয়ে কটাক্ষ করে থাকে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর