images

আন্তর্জাতিক

পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০২৬, ০৩:৪২ পিএম

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে প্রশিক্ষণের সময় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

নিরাপত্তা সূত্রের বরাতে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার (২০ মে) পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি হংডু জেএল-৮ মডেলের একটি প্রশিক্ষণ  জেট বলে ধারণা করা হচ্ছে। 

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। 

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানটির ইঞ্জিনে কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে পাকিস্তান বিমান বাহিনী ঘটনাটি নিশ্চিত করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

এদিকে পাইলটদের অবস্থাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়েছে স্থানীয়রা তাদের উদ্ধার করেছে এবং তারা সামান্য আহত হয়েছেন।

সূত্র: সিনহুয়া

এমএইচআর