images

আন্তর্জাতিক

চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

তিনদিনের চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার স্থানীয় সময় ‍দুপুরে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রাম্পকে বহরকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ উড্ডয়ন করে। এ সময় মার্কিন প্রেসিডেন্টর সম্মানে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই বুধবার বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দুই দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। এ বৈঠকে ইরান যুদ্ধ এবং এর সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা, ব্যবসায়িক চুক্তি ও তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক’ হিসেবে বর্ণনা করেন।

হোয়াইট হাউস বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। 

এছাড়া ট্রাম্প তিনদিনের এ সফরে চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখেছেন। শুক্রবার তিনি গিয়েছিলেন চীনের জোংনানহাই কম্পাউন্ডে। এসময় সেখানে থাকা চীনা গোলাপের প্রশংসা করেছেন ট্রাম্প। এরপর তার জন্য গোলাপ ফুলের বীজ পাঠানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: বিবিসি, সিএনএন

এমএইচআর