images

আন্তর্জাতিক

তেহরানের কাছে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে ২০২৬, ০৮:২৮ এএম

ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের কম্পন তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এছাড়া মাজান্দারান প্রদেশের নিকটবর্তী কয়েকটি শহরেও কম্পন টের পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএস