images

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে সমঝোতার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে ২০২৬, ০৩:৩৮ এএম

দীর্ঘদিনের উত্তেজনা আর অনিশ্চয়তার পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির এক নতুন সম্ভাবনার আভাস দেখা যাচ্ছে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রগতির ইঙ্গিত মিলেছে। যা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি বড় ধরনের সমঝোতা এখন ‘খুবই সম্ভব’। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ প্রতিক্রিয়া পাওয়া গেছে। এতে করে একটি চূড়ান্ত চুক্তির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বর্তমানে তেহরান যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করছে। এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করায় দুই দেশের মধ্যে দূরত্ব কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা বিরোধ মিটিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে এখন উভয় পক্ষ আগের চেয়ে অনেক কাছাকাছি অবস্থানে রয়েছে। যদিও আলোচনার নির্দিষ্ট শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি, তবুও পর্দার আড়ালে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত স্পষ্ট।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

এসটি/