images

আন্তর্জাতিক

মুসলিমরা নন, আমাকে ভোট দিয়েছেন হিন্দুরা: শুভেন্দু 

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৬, ০৩:০৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে তৃণর্মল নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। 

তিনি মমতার বিরুদ্ধে তার জয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন। খবর ইন্ডিয়া টুডের।  

শুভেন্দু দাবি করেছেন, মুসলিমরা মমতাকেই ভোট দিয়েছে। তাকে ভোট দেয়নি। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। 

আর এই পরাজয়ের মাধ্যমে মমতার রাজনীতি থেকে অবসর হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

শুভেন্দু বলেছেন, মুসলিমরা মমতা প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে সব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন।

আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলেই আমি জয়ী হয়েছি। এই জয় আসলে হিন্দুত্ববাদেরই জয়।

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এই জয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন।

গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় হিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

-এমএমএস