images

আন্তর্জাতিক

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৬, ০২:১৯ পিএম

চীনের হুনান প্রদেশ-এর একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে এবং অন্তত ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

দক্ষিণাঞ্চলীয় শহর লিউইয়াং-এর হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় সোমবার বিকেলে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানার ৩ কিলোমিটার (১.৯ মাইল) এলাকার সব মানুষ সরিয়ে নেওয়া হয় এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে।

কর্তৃপক্ষ ১,৫০০-এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করে, পাশাপাশি কুকুর, ড্রোন ও রোবট ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজের সময় বড় ঝুঁকি তৈরি করেছিল।
উদ্ধারকারীরা আশপাশের মানুষদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ‘উদ্ধারের সময় দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে’ এলাকা ভেজা রাখা (humidifying) সহ বিভিন্ন ব্যবস্থা নেয়।

Explode

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কাছাকাছি আবাসিক ভবনের জানালার কাঁচ ভেঙে যায়— রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে এ তথ্য জানান।

আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে এবং উড়ে আসা ধ্বংসাবশেষে আঘাত পেয়ে অনেকের হাড় ভেঙেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চালানো এবং আহতদের বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি ঘটনার তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আশপাশের পানি ও বাতাসের মান পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিবেশগত সূচক স্বাভাবিক রয়েছে।

বেইজিং নিউজকে এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি কারখানা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে থাকেন, কিন্তু বিস্ফোরণে রাস্তায় পাথর ছিটকে পড়ায় এখন ঘুরপথে চলাচল করতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের ঘরের কাঁচ ভেঙে গেছে, অ্যালুমিনিয়ামের জানালার ফ্রেম বেঁকে গেছে, এমনকি স্টেইনলেস স্টিলের দরজাও বেঁকে গেছে।

Fire

আরেক বাসিন্দা জানান, ভয় পেয়ে তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন।

লিউইয়াং শহরটি আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এবং বিশ্বে সবচেয়ে বড় উৎপাদক হিসেবে পরিচিত।

চীনে আতশবাজি কারখানা ও দোকানে বিস্ফোরণের ঘটনা নতুন নয়— এগুলো প্রায়ই ব্যাপক প্রাণঘাতী হয়ে ওঠে। গত ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশ-এর একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হন।

সূত্র: বিবিসি

এফএ