আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৬, ১২:৫২ পিএম
পশ্চিমবঙ্গসহ ভারতের ৫ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। টানা ৩ বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জীর দল তৃণমূলকে পেছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে আছে বিজেপি।
পশ্চিমবঙ্গে প্রথম ৩ ঘণ্টার ভোট গণনায় দেখা গেছে ১৯৮টি আসনে এগিয়ে বিজেপি এবং মাত্র ৯২টি আসনে এগিয়ে আছে তৃণমূল।
অন্যদিকে এবারের নির্বাচনে অন্যতম হাই-ভোল্টেজ লড়াই হচ্ছে আসামে। উত্তর পূর্বের এই রাজ্যে মোট বিধানসভা আসন ১২৬টি।
আমামেও এখন পর্যন্ত এগিয়ে বিজেপি। পদ্ম এগিয়ে আছে ৯৬ আসনে। আর কংগ্রেস এগিয়ে আছে মাত্র ২৭টি আসনে। এআইইউডিএফ এগিয়ে আছে ২টি আসনে। এছাড়া ১টিতে এগিয়ে অন্যান্যরা।
আসামের জালুকবাড়ি আসনে এগিয়ে আছে হিমন্ত। জোরহাটে এগিয়ে কংগ্রেসের গৌরব গগৈ। নির্বাচন কমিশন সকাল ৯টা ২৪ মিনিটে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুসারে, আসামে ১৬টি আসনে এগিয়ে আছে বিজেপি।
আসাম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ৩টি রাজনৈতিক জোটের মধ্যে। এই জোটগুলো হলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া এবং আম আদমি পার্টি-তৃণমূল ও সমমনা দলগুলোর জোট এআইইউডিএফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়েছেন অনেকে।
আরও পড়ুন:
প্রায় ৪০ শতাংশ মুসলিম অধ্যুষিত আসাম এক সময়ে কংগ্রেসের ঘাঁটি রাজ্য ছিলো। বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এক সময়ে আসামের ‘হেভিওয়েট’ কংগ্রেস নেতা ছিলেন। কংগ্রেসের শাসনামলে একাধিক মেয়াদে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর পদেও ছিলেন তিনি।
আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে মতবিরোধের জেরে ২০১৪ সালের জুলাই মাসে কংগ্রেস এবং রাজ্যসরকারের সব পদ থেকে অব্যাহতি নেন হিমন্ত বিশ্বশর্মা, তার পরের বছর ২০১৫ সালের সেপ্টেম্বরে বিজেপিতে যোগ দেন তিনি।
তারপর ২০১৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকারগঠন করে বিজেপি, সেই সরকারের মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। এবারে নির্বাচনে জয়ী হলে মুখ্যমন্ত্রীর পদে আরও এক দফা মেয়াদ বাড়বে তার।
একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মাকে গদিচ্যুত করে মসনদ দখলে মরিয়া কংগ্রেসের গৌরব গগৈ।
আসামই একমাত্র রাজ্য, যেখানে সব পোলিং সংস্থা হিমন্ত বিশ্বশর্মা সরকারের আবারও ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে।
-এমএমএস