images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক

০১ মে ২০২৬, ১০:০৪ পিএম

ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমে গেছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় পতনের মুখে পড়েছে।

শুক্রবার (১ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে।

GOLD-DHAKAMAIL_20260203_103624559_20260401_103943751

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার জিএমটি সময় সকাল সাড়ে ৯টায় স্পট মার্কেটে স্বর্ণের দাম বড় পতন দেখা গেছে। এ সময় স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে নেমে যায়।

চলতি সপ্তাহে সোনার দাম মোট ২ দশমিক ৩ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৭৮ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯১ দশমিক ৮০ ডলারে।

এমআই