images

আন্তর্জাতিক

যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে ইরান: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপমান-অপদস্থ হচ্ছে।

তিনি সতর্ক করে আরও বলেন, যুদ্ধে তেহরান সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। এ কারণে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পথ ওয়াশিংটনের হাতে নেই।

সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ফ্রিডরিখ মের্ৎস এ কথা বলেন। 

তার মতে, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি গভীর কৌশলগত সমস্যায় ফেলে দিয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অতীতের ব্যর্থ সামরিক অভিযানগুলোর উদাহরণ টেনে আনেন।

জার্মানির চ্যান্সেলর বলেন- এ ধরনের সংঘাতের সমস্যা হলো, এতে শুধু জড়িয়ে পড়াটাই শেষ কথা নয়, এখান থেকে আবার বেরিয়েও আসতে হয়। 

অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য, আমরা ২০ বছর ধরে আফগানিস্তানে এমনটাই দেখেছি। ইরাকের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি।

দ্রুত ইরান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, যুদ্ধের প্রভাব এরই মধ্যে জার্মানির অর্থনীতিতে আঘাত হানতে শুরু করেছে। 

তিনি আরও বলেন, বর্তমানে পুরো বিষয়টা বেশ জটিল আকার ধারণ করেছে। আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে।

-এমএমএস