আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
জার্মানির রাজধানী বার্লিনে অপদস্থ অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইরানের সাবেক। তার ওপর লাল রঙের মতো কিছু একটা নিক্ষেপের করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে জার্মান পুলিশ।
তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে একটি ভবন থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পরই তার ওপর রঙ ছুড়ে মারেন এক যুবক। তবে এতে পাহলভি শারীরিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হননি।
প্রতিবেদন অনুযায়ী, একটি ফেডারেল প্রেস কনফারেন্স শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি নিক্ষেপ করেন। তরলটি তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। ধারণা করা হচ্ছে সেটি টমেটোর জুস বা সস হবে। পরে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশ এবং পাহলভি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
প্রসঙ্গত, রেজা পাহলভি হলেন ইরানের শেষ শাহ (সম্রাট) মোহাম্মদ রেজা পাহলভি এবং সম্রাজ্ঞী ফারাহ দিবা-র জ্যেষ্ঠ পুত্র। ১৯৭৯ সালে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লবের ফলে পাহলভি রাজবংশের পতন ঘটে। তখন তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। হঠাৎ ক্ষমতা হারানোর পর সেখানেই নির্বাসনে জীবন কাটাতে বাধ্য হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-র কাছাকাছি বসবাস করেন।
গত বছর ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনায় আসেন ৬৫ বছর বয়সী রেজা পাহলভি।
সূত্র: আনাদোলু
এমএইআর