আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
ইরান নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ায় সেখানে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে হয়, ২১ এপ্রিল থেকে ইরানের আকাশপথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ফলে মার্কিন নাগরিকদের এখনই ইরান ত্যাগ করা উচিত। ইরান ছাড়তে ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ এবং সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে আহ্বান জানানো হচ্ছে।
যারা বিমানে যেতে অক্ষম, তাদেরকে স্থল সীমান্ত দিয়ে আর্মেনিয়া, তুরস্ক এবং তুর্কমেনিস্তানে যাওয়ার বিকল্প পথের রূপরেখা দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।
Iran: As of April 21, Iran’s airspace has partially reopened. U.S. citizens should leave Iran now, monitor local media for updates, and consult with commercial carriers for additional information on flights out of Iran. Americans seeking to depart Iran may also depart by land to… pic.twitter.com/yvVIqO0XoJ
— TravelGov (@TravelGov) April 22, 2026
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মার্কিন নাগরিকদের আফগানিস্তান, ইরাক বা পাকিস্তান-ইরান সীমান্ত এলাকায় ভ্রমণ করা উচিত নয়। কারণ ইরানি কর্তৃপক্ষ আমেরিকানদের দেশত্যাগে বাধা দিতে পারে বা তাদের ওপর বহির্গমন শুল্ক আরোপ করতে পারে’।
দূতাবাস সতর্কতা দিয়ে বলেছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি হিসেবেই বিবেচনা করে। ফলে কোনো দ্বৈত নাগরিক যদি মার্কিন পাসপোর্ট দেখিয়ে ইরান ছাড়ার চেষ্টা করে তাহলে তাদের দেশটির নিরাপত্তাবাহিনী যে কোনো কারণ দেখিয়ে আটক করতে পারে।
ইরানে থাকা আমেরিকানরা জিজ্ঞাসাবাদ, গ্রেফতার এবং আটক হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
অন্যদিকে যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস বলেছে, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন এবং জানালা থেকে দূরে থাকুন।’
সূত্র: আনাদোলু
এমএইআর