images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ তথ্য জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। তারা বলেছে, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকরের পর একটু পর পর গোলাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা।

এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে সেখানে ফিরে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে বলেছে সেনাবাহিনী। দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

যদিও এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক সতর্কবার্তায় বলেছিল, তাদের সেনারা এখনো লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। 

ফলে নিজেদের নিরাপত্তার জন্য সেখানকার বাসিন্দাদের লিটানি নদীর এ প্রান্তে ইসরায়েলি সীমানার কাছে না আসার অনুরোধ করেছে তারা।

এআরএম