images

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরিস্থিতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, হ্যাঁ।’

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলায় চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, এমন কয়েকটি দেশে হামলা চালায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবসহ কয়েকটি দেশে চালানো হামলার নিশানা ছিল বিমানবন্দর, দূতাবাস, জ্বালানি স্থাপনা, মার্কিন দূতাবাস।

যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, আলি লারিজানির মতো নেতাদের হারায় ইরান।

তবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এক মাসেরও বেশি সময় পরে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হলে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে আসে উভয় পক্ষ।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক করেও ইরান ও মার্কিন প্রতিনিধিরা চুক্তি করতে ব্যর্থ হন। ফলে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটেনি।

এরপরই ইরানের বন্দর অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট, যা ইতোমধ্যে শুরু হয়েছে।

এমন অবস্থার মধ্যে ইরান যুদ্ধ শেষের পথে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’

এমআর