আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
বিশ্বজুড়ে জ্বালানি তেল সংকটের মধ্যে বিপুল সংখ্যক খালি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ তেল আনতে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বলে অভিহিত করেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রম্প বলেন, “বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে তারা ‘বিশ্বের সবচেয়ে সেরা ও সবচেয়ে মিষ্টি’ তেল (এবং গ্যাস!) লোড করতে পারে’।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুটি তেল অর্থনীতির দেশের চেয়েও বেশি পরিমাণে তেল আছে এবং এর মানও ভালো। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত চলে আসুন!’
তিনি এমন এক সময়ে পোস্টটি করেছেন, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের জেরে গুরুক্বপূর্ণ তেল রফ্তানির পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে।
সম্প্রতি আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়, তবে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি। আগে এই তেল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে। তবে এখনো সেখানো জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি।
সূত্র: বিবিসি
এমএইচআর