images

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প–স্টারমারের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ এএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফোনালাপ হয়েছে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, দুই নেতা প্রণালিটি সচল ও নিরাপদ রাখতে একটি ‘কার্যকর পরিকল্পনা’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

স্টারমার বর্তমানে উপসাগরীয় অঞ্চলে সফর করছেন। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র ট্রাম্প-স্টারমারের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের মাশুল বা টোল থাকা উচিত নয়।

যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। 

এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এএমআর