images

আন্তর্জাতিক

তুরস্কে ইসরায়েলি দূতাবাসের সামনে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

তুরস্কের ইস্তানবুলে ইসরায়েলি দূতাবাসে কাছে গোলাগুলির ঘটনায় কমপক্ষে এক জন নিহত এবং  হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

ইস্তাম্বুল পুলিশ বিভাগের এক বিবৃতির বরাতে সিএনএন তুর্ক জানিয়েছে, ইস্তাম্বুলের বেসিকতাস জেলায় লেভেন্ট স্ট্রিক্টে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট লক্ষ্য করে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয় তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনা গেলে একজন পুলিশ কর্মকর্তা বন্দুক বের করে আড়ালে আশ্রয় নিচ্ছেন। সেখানে একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

আল জাজিরার সংবাদদাতা সিনেম কোসেওগ্লু জানিয়েছে, ইসরায়েলি দূতাবাসটি ইয়াপি ক্রেডি প্লাজা নামে একটি উঁচু ভবনের সপ্তম তলায় অবস্থিত। ওই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং সেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার আশেপাশে “হাজার হাজার” মানুষ কাজ করে।

একজন প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানান, ‘তিনি তার সহকর্মীর সাথে ধূমপান করছিলেন, এমন সময় একটি গাড়িতে করে তিনজন এসে গুলি চালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালায়।’

image

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি ঘোষণা করেছেন, লেভেন্ট স্ট্রিক্টে অবস্থিত ইয়াপি ক্রেডি প্লাজা কমপ্লেক্সের সামনে মোতায়েন পুলিশ কর্মকর্তাদের সাথে সশস্ত্র সংঘর্ষের পর তিন হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানা যায়নি। 

এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির খবর খতিয়ে দেখছে।

বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ঘটনার সময় কনস্যুলেটে কোনো কর্মী ছিল না।

ইস্তানবুলের গভর্নর দাভুত গুল বলেছেন, ‘আমাদের পুলিশ বাহিনীর ওপর একটি হামলা হয়েছিল। এতে আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে আমাদের পুলিশের নেওয়া সতর্কতামূলক ব্যবস্থার কারণে এই বড় হামলাটি ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যেই মোকাবিলা করা সম্ভব হয়েছে।”

প্রসঙ্গত, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের নাটকীয় অবনতির পর দেশটির কূটনৈতিক পরিষেবা ন্যূনতম পর্যায়ে কমিয়ে এনেছে তেলআবিব। এই মুহূর্তে তুরস্কে কোনো ইসরায়েলি কূটনীতিক নিযুক্ত নেই।

সূত্র: আলজাজিরা

এমএইচআর