images

আন্তর্জাতিক

ইসরায়েলকে বেকায়দায় ফেলে ইরানের পাশে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না।

শনিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে তিনি এ কথা লিখেছেন। খবর প্রেসটিভির।

ক্যাথরিন ভট্রিন বলেন, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে- যেমন আয়রন ডোমের উপাদান। 

এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনরায় রফতানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এরআগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ফ্রান্সের এ অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এ সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোনকল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

-এমএমএস