আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম
যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।
আরও পড়ুন: তেহরানে আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ১৩
রিপোর্টে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা দুই-ধাপের চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা এবং এর মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধের অবসান।
দ্বিতীয় ধাপটি হচ্ছে, যুদ্ধ বন্ধে একটি চুক্তি সম্পন্ন করা। রিপোর্টে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে পরবর্তীতে এটি আরও বাড়ানো হতে পারে যদি আলোচনার জন্য আরও সময় লাগে।
এদিকে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন।
ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। তোমরা আল্লাহ আল্লাহ করো।
তথ্যসূত্র: রয়টার্স
এআরএম