আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম
লেবাননের দক্ষিণ বৈরুতের জিন্নাহ এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (০৫ এপ্রিল) সরকারি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এই হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, দক্ষিণ বৈরুতে কালো ধোঁয়া উড়ছে।
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলের কাফরাহতি এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।
/এএস