images

আন্তর্জাতিক

ইসরায়েলি যুদ্ধজাহাজে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা 

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা ইসরায়েলি সামরিক জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সশস্ত্র গোষ্ঠীটির দাবি, জাহাজটি লেবাননের জলসীমায় প্রবেশ করে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

হিজবুল্লাহ আরও জানায়, কয়েক ঘণ্টার নজরদারির পর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা করা হয় এবং এতে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লেবাননের সঙ্গে ইসরায়েলের স্থল ও আকাশযুদ্ধের গত মাসের শুরুর দিক থেকেই শুরু হয়। এবারই প্রথম পানিপথে যুদ্ধের পরিধি বিস্তৃত হওয়ার তথ্য দিল হিজবুল্লাহ।

-এমএমএস