images

আন্তর্জাতিক

ইরানের জেনারেল সোলাইমানির দুই স্বজন যুক্তরাষ্ট্রে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ এএম

২০২০ সালে ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। তার দুই স্বজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, কাসেম সোলাইমানির দুই স্বজন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাদের গ্রিন কার্ড বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

পররাষ্ট্র দফতর জানায়, সোলাইমানির স্বজন ইরান সরকারের একজন কট্টর সমর্থক হিসেবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে বসে ইরানি শাসনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন আমাদের দেশকে এমন কোনো বিদেশি নাগরিকের নিরাপদ আশ্রয় হতে দেবে না, যারা আমেরিকাবিরোধী সন্ত্রাসী সরকারকে সমর্থন করে।’-বিবিসি

ক.ম/