আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ এএম
ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, উত্তর ইসরায়েলের সাফেদ শহরের কাছে অবস্থিত বেরিয়া ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সাফেদের উত্তরের ওই ঘাঁটিতে রকেট নিক্ষেপ করেছে। পাশাপাশি উত্তর ইসরায়েলে আকাশসীমা নজরদারি ও সামরিক অভিযান পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত মেরন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো উত্তরাঞ্চলে সাইরেন বাজার খবর নিশ্চিত করেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানে যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। সীমান্তবর্তী এই অঞ্চলে গত কয়েক দিন ধরেই দুপক্ষের হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েল লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে, যাতে সাধারণ নাগরিকেরা প্রাণ হারাচ্ছেন।
এমআর