আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ খান ইউনিসের দুটি পুলিশ চেকপোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছে। এছাড়া তিনজন সাধারণ নাগরিকও আছেন, যাদের মধ্যে একজন কিশোরী। আহত হয়েছেন আরো চারজন।
হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর থেকে ইসরায়েলি বাহিনীর মামলায় ৬৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১,৮৯৫ ফিলিস্তিনি। সূত্র: আল জাজিরা।
এমআর