images

আন্তর্জাতিক

এবার ইরানের পক্ষে যুদ্ধে নামল আরেক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। লেবাননের পর আরেকটি দেশ এবার ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ শুরু করেছে। 

যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। 

হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। 

যদিও যুদ্ধের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তবে সরকারিভাবে ইয়েমেন থেকে আসা কোনো হামলার কথা ইসরায়েল এই প্রথম স্বীকার করল।

এই ঘটনার ঠিক একদিন আগে তেলআবিবে বড় ধরনের হামলার খবর পাওয়া যায়। জানা যায়, ইরান থেকে প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে অন্তত পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল তেলআবিব লক্ষ্য করে, যা অঞ্চলজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। 

ইয়েমেন থেকে শুরু হওয়া এই নতুন ফ্রন্ট মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিচ্ছে।

-এমএমএস