images

আন্তর্জাতিক

সৌদি আরবে বিমান ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চার সপ্তাহ আগে ইরানের সঙ্গে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আহত ৩০০ সেনার মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।

এ সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় চার সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের ভেতরে সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এমআর