images

আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে নিহত ১, আহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাঞ্চলের নাহারিয়া শহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন: এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি ইরানের

এদিকে বৃহস্পতিবার দিনভর ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে তেলআবিব, মধ্যাঞ্চল ও পশ্চিম জেরুজালেমজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তেলআবিব ছাড়াও গানাই টিকভা ও কাফার কাসিম এলাকায় হামলার প্রভাব পড়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের এসব হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা