আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতকেও ঠেলে দিয়েছে বড় সংকটের মুখে। এলপিজি-পেট্রোল-ডিজেলের মজুত নিয়েও চিন্তা বাড়ছে সরকরের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে করোনাকালের মতো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এবার এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ জরুরি সর্বদলীয় বৈঠকের ডাক দিল তার সরকার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেতদনে বলা হয়, বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে।
সরকারি কর্মকর্তাদের মতে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করবেন এবং পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর দলীয় নেতাদের কাছে পরিস্থিতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে আজকের বৈঠকে বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে মোদি সরকার। তবে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগ দেবে না বলে জানা গেছে। গত সপ্তাহেও রাজ্যসভায় ইরান যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য চলাকালীন ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস।
বিশ্লষকরা বলছেন, সংকট মোবিলায় ভারত বড় কোনও পদক্ষেপের দিকে এগোচ্ছে কি না— ইঙ্গিত মিলতে পারে আজকের বৈঠকে।
এমএইচআর